শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা

সিটিজেন ভয়েস ডেস্ক
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
ছুটি শেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নতুন নির্দেশনা
Share Now

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা পুরোদমে ক্লাসে ফিরেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বছরের শুরুতে বিভিন্ন কারণে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে এখন থেকে আরও গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পাঠদান নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হওয়ায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শেখার ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির পর টানা প্রথম ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি বাতিল রেখে ক্লাস চালু রাখা হবে। তবে মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, শুধু একদিন নয়, নিয়মিতভাবে সপ্তাহভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।

এর পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা জোরদার এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিশেষ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category