শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬
ঈদের দিনে চাঁপাইনবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক পরিবার
Share Now

পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্যপুর-মহেশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের সামনে নও মুসলিম আব্দুর রহমান, তার স্ত্রী ও সন্তান ইসলাম গ্রহণের ঘোষণা দেন।

জানা যায়, আব্দুর রহমান পেশায় একজন নাপিত। তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (পূর্বের নাম মধুমিতা রানী) এবং তাদের কন্যা ফাতেমা খাতুন (পূর্বের নাম পায়েল কুমারী) ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে পারিবারিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন।

ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিরা তাদের স্বাগত জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন। এ সময় এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, তাৎক্ষণিকভাবে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৫৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া বসতঘর নির্মাণের জন্য জমি, দরজা ও ঢেউটিনসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।

রানিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ জালাল উদ্দিন বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় কোনো জোরজবরদস্তি ছাড়াই ধর্ম গ্রহণ করেছেন। তিনি নতুন মুসলিম পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category