রাজশাহী মহানগরীর উত্তর বুধপাড়া এলাকার বাসিন্দা ৩০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ আয়নাল মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে নিজ বাসভবনে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।
আজ বুধবার (১ এপ্রিল) তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক ।
এ সময় রাসিক প্রশাসক মহোদয় অসুস্থ্য মোঃ আয়নাল মন্ডলের চিকিৎসা, সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।