রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ বাড়তে পারে রাতের তাপমাত্রা কবিতা: রহমত থেকে নির্বাসন ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী মিলন সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে প্রতিমন্ত্রী শরীফুল আলম অন্য দেশের সাথে সম্পর্ক করা নিয়ে ভাবছে আমিরাত

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা

নিউজ ডেস্ক
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
Share Now

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে নির্ধারিত আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তান সরকারের সূত্রে বরাতে বিবিসি উর্দু জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টায় এই আলোচনা শুরু হয়। বৈঠকে ইরানের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও। আর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বধীন মার্কিন প্রতিনিধি দলের রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

মধ্যস্ততায় পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

আলোচনার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুটি দল সরাসরি আলোচনায় বসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ধারণা করা হয়েছিল দুই দেশ পাকিস্তানের মাধ্যমে কথা বলবে। কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় একই কক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে এটি হবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।

সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় লেবাননে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাসহ মৌলিক শর্তগুলোর বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এর মধ্যে ইরানিদের দাবিকৃত সম্পদ অবমুক্ত করার বিষয়ও রয়েছে। তবে এখনও প্রাথমিক পর্যায় এবং এর অনেক কিছুই নিশ্চিত হওয়া বাকি, কিন্তু একটি বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে পাকিস্তানিরা এখনও খুবই আশাবাদী।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসলামাবাদের বিলাসবহুল পাঁচতারা হোটেল সেরেনায় ইরান ও যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা শুরু হয়েছে, যা পাকিস্তানের রাজধানীর অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে আর্বিভূত হয়েছে।

এরআগে শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব বৈঠকের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার বিস্তারিত বিষয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স, বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category